ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার উপ প্রধান মুসা আবু মারজুক আশা প্রকাশ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ দেবেন লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা।
তিনি বলেন, “আমরা আশা করি এক সঙ্গে লড়াইয়ের জন্য লেবাননের ফ্রন্টও খুলে যাবে।”
আবু মারজুক আরো বলেন, “এ যুদ্ধে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অনেক কিছু করার ক্ষমতা রয়েছে।”
গত ৮ জুলাই থেকে বর্বর ইসরাইল গাজার ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা শুরু করেছে। হামাসও উপায়হীন হয়ে রকেট ছুঁড়ে এবং কমান্ডো হামলা চালিয়ে জবাব দেয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সম্প্রতি এক বক্ততৃায় বলেছেন, ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়াবে হিজবুল্লাহ। তিনি আরো বলেছেন, “আমাদের হৃদয়, ইচ্ছাশক্তি, আশা এবং গন্তব্যের মাঝেই রয়েছে ফিলিস্তিনি জনগণের উত্থান ও প্রতিরোধ।”এ সময় তিনি জানান, হামাসের সঠিক দাবি ও চলমান যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের অবস্থানকে সমর্থন করে হিজবুল্লাহ।
ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





