ইসলাম ধর্মের প্রচারক ডা. জাকির নায়েক বলেছেন, আমি ভারতের কোনও আইন ভঙ্গ করেননি; উল্টো আমি ইসলামের শত্রুদেরটার্গেটে পরিণত হয়েছি। আর এ কারণেই আমাকে বিতাড়িত করা হয়েছে।

গতকাল (০১ ডিসেম্বর) শনিবার মালয়েশিয়ার পেরলিস রাজ্যের রাজধানী কাঙ্গারে তিনি এইসব কথা বলেন। খবর মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয় মেইলের।

কানগারে দেয়া বক্তৃতায় ডা. নায়েক বলেন, “ইসলামের প্রচারের কারণে আমাকে টার্গেট করা হচ্ছে। যেহেতু আমি শান্তির বিস্তার করি, আমি মানবতার সমাধান দিচ্ছি, যারা চায় না যে শান্তি বজায় থাকুক, তারাই আমাকে অপছন্দ করে।”

জাকির নায়েক বলেন, ইসলামের শত্রুরা এই বিষয়টি ভালোভাবে নেয়নি। সেটা পশ্চিমা দেশগুলোই হোক বা আমার জন্মভূমি ভারতেই হোক।

যে কারণে আমাকে সেখান থেকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়ানো হয়েছে, বলেন তিনি। 

কাঙ্গারে বক্তব্যকালে ইসলামের মৌলিক শিক্ষা অনুসরণ করার জন্য নায়েক নিজেকে মৌলবাদী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি একজন মুসলিম হিসেবে নিজেকে মৌলবাদী বলে গর্ব করি। 

এমবি