মালয়েশিয়ার যেকোনো রাজ্য বা স্থানে ডা. জাকির নায়েকের বক্তব্য নিষিদ্ধ করে দিয়েছে মালয়েশিয়ান পুলিশ। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম 'মালয় মেইল'। এ বিষয়ে সারাদেশের পুলিশ কর্তৃপক্ষকে বিবৃতি দেওয়া হয় বলেও জানায় সংবাদ মাধ্যমটি।
মালয়েশিয়ার (Head of Corporate Communications) দাতুক আসমাওয়াতি বলেন, এই বিষয়ে দেশের সকল পুলিশ শাখায় বিবৃতি দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং জাতিগত সম্প্রীতি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীসহ মালয়েশিয়ার জোহোর, সিলানগর, পিনাগ, কেদাহ, পেরলিস ও সারাওয়াক রাজ্যে এ নিষিদ্ধ জারি করা হয়।
সম্প্রতি একটি বক্তব্যে ডা. জাকির নায়েক মালয়েশিয়া বসবাসকারী চীনা সংখ্যালঘুদের চীনে ফিরে যেতে এবং মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দু সংখ্যালঘুরা ভারতের সংখ্যালঘু মুসলিমদের থেকেও বেশি সুবিধা পান বলে মন্তব্য করেন। এ মন্তব্যতে জাতিগত বৈষম্য ও বর্ণবিদ্বেষী বলে দাবি করছেন।
এ বিষয়ে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে জাকির নায়েক বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। তিনি বলেছেন যে, তার সমালোচকেরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং তার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে।
তিনি বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না।
তিনি আরো বলেন, কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করাটা কখনোই আমার উদ্দেশ্য ছিল না। এটা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, এই ভুল বোঝাবুঝির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।
ইসলামিক এই স্কলার বলেন, সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দেয়াই তার মূল উদ্দেশ্য। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তার নিন্দুকেরা তার এই কাজে সব সময়ই বাধা দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে দেয়া এক মন্তব্য ঘিরে তাকে নিয়ে বিতর্ক ওঠে।
জেড





