নাইজেরিয়ার সসস্ত্র সংগঠন বোকো হারাম নারী ও শিশুসহ কমপক্ষে ১৮৫ জনকে অপহরণ করেছে।
রোববার দেশটির উত্তরপূর্ব অঞ্চলে অবস্থিত গামছুরি গ্রাম থেকে তাদেরকে অপহরণ করা হয়। এসময় ৩২ জনকে হত্যা করে বোকো হারামের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সসস্ত্র সংগঠনটির সদস্যরা গাড়ি দিয়ে গ্রামে এসে হামলা চালাতে থাকে। বাড়িঘর লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গ্রামের বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্থ হয়।
মোবাইল নেটওয়ার্ক নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি সড়ক পথ অনিরাপদ হওয়ার কারণে হামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌছতে দেরি হয়েছে।
চলতি বছরের এপ্রিল মাসে চিবুক শহর থেকে ২০০ বেশী মেয়েকে অপহরণ করেছিল বোকো হারাম। এ ঘটনার পর প্রেসিডেন্ট গুডলাক জনাথন শপথ করে বলেছিলেন, নাইজেরিয়ায় সন্ত্রাসবাদের সমাপ্তি ঘটবে। সূত্র: এএফপি।





