মার্কিন সিনেটররা বলেছেন, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দারা ইয়াহু ব্যবহারকারীদের ওপর নজরদারি চালচ্ছে। তাদের ওয়েবক্যামে তোলা লাখ লাখ ছবি সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি তাদের শ্রদ্ধার অভাব’ প্রদর্শন করেছে।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে গোয়েন্দা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্লোডেনের ফাঁস করা নথিপত্রের বরাত দিয়ে বলা হয়, ‘ব্রিটেনের যোগাযোগবিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ অপটিক নার্ভ প্রোগ্রাম ব্যবহার করে সন্দেহভাজন বা অসন্দেহভাজন নির্বিশেষে ইয়াহু ব্যবহারকারীদের ওয়েবক্যাম আলাপের স্থিরচিত্র সংগ্রহ করেছে।
গার্ডিয়ানে বলা হয়, ২০০৮ সালে ছয় মাস সময়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সারা বিশ্বের ১৮ লক্ষাধিক ইয়াহু ব্যবহারকারীর ওয়েবক্যাম ছবি সংগ্রহ করে।
সংগৃহীত তথ্য-উপাত্ত নিয়মিত তথ্য বিনিময়ের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিশ্লেষকদেরও সরবরাহ করা হয়। এসব তথ্যে উল্লেখযোগ্য পরিমাণ যৌথ উপাদান ছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সিনেটর রন ওয়াইডেন, মার্ক উডাল ও মার্টিন হেনরিখ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘কোনো অপরাধ করার সন্দেহ ছাড়াই আইন মেনে চলা মার্কিন নাগরিকসহ বিপুল সংখ্যক ব্যক্তির ব্যক্তিগত ও পারিবারিক ভিডিওচিত্র সংগ্রহ ও সংরক্ষণ সংক্রান্ত সংবাদ মাধ্যমের রিপোর্টে আমরা অত্যন্ত বিচলিত।’
বিবৃতিতে বলা হয়, ‘যদি এই খবর সত্য হয় তাহলে এটা হবে ব্যক্তিগত গোপনীয়তা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিকদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি শ্রদ্ধাহীনতার মারাÍক নিদর্শন।’ সিনেটররা এসব কর্মকাণ্ড তদন্তের প্রতিশ্রুতি দেন।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ইয়াহু ব্যবহারকারীদের ওপর মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দাদের নজরদারি
মার্কিন সিনেটররা বলেছেন, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দারা ইয়াহু ব্যবহারকারীদের ওপর নজরদারি চালচ্ছে। তাদের ওয়েবক্যামে তোলা লাখ লাখ ছবি সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তার প্রতি তাদের শ্রদ্ধার অভাব’ প্রদর্শন করেছে। ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ানে গোয়েন্দা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্লোডেনের ফাঁস করা নথিপত্রের বরাত দিয়ে বলা হয়, ‘ব্রিটেনের যোগাযোগবিষয়ক গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ অপটিক নার্ভ প্রোগ্রাম ব্যবহার করে সন্দেহভাজন বা অসন্দেহভাজন নির্বিশেষে ইয়াহু ব্যবহারকারীদের ওয়েবক্যাম আলাপের স্থিরচিত্র সংগ্রহ করেছে।





