‘গ্রিম স্লিপার’হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একজন সাবেক বর্জ্য সংগ্রাহককে একের পর হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার জুরিবোর্ড এ সিদ্ধান্ত দিয়েছে।
১৯৮৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত লনি ডেভিড ফ্রাঙ্কলিন নামের এই সিরিয়াল কিলার ৯ নারী এবং ১৫ বছরের এক কিশোরীকে হত্যা করেছে।
গত মাসে এই দশজনকে হত্যার অভিযোগে আদালত লনিকে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া ১৯৮৮ সালে এক নারীকে হত্যাচেষ্টার অভিযোগেও ফ্রাঙ্কলিন দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই নারীকে ধর্ষণের পর গুলি করে একটি গাড়ি থেকে ফেলে দিয়েছিলেন লনি। তবে সৌভাগ্যক্রমে ওই নারী এরপরও বেঁচে যান। তাকে ‘গ্রিম স্লিপার’হিসেবে আখ্যা দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে ১৪ বছর তিনি লনি পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়েছিলেন।
সরকারী আইনজীবীরা জানিয়েছেন, ৬৩ বছর বয়সী লনি অসহায় কৃষ্ণাঙ্গ তরুণীদেরকেই গুলি কিংবা শ্বাসরোধে হত্যার জন্য বেছে নিতেন। লস অ্যাঞ্জেলসে যখন কোকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছিল সেই সময় হত্যার জন্য লনি মাদকসেবীদের বেছে নিতো।
২০০৭ সালে এসব হত্যা রহস্য এক গোয়েন্দা কর্মকর্তা কাজ করছিলেন। ওই সময় মৃতদেহ থেকে হত্যাকারীর যে ডিএনএ নমুনা পাওয়া গিয়েছিল তার সঙ্গে কারাগারে আটক লনির ছেলের ডিএনএ’র সঙ্গে মিলে যায়। এরপরই পুলিশ লনির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
এফএফ





