বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মিশরে আরেকজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ৭ জন মারা গেলেন এই রোগে আক্রান্ত হয়ে। এর মধ্যে গত সপ্তাহেই মারা গেছেন তিনজন। বৃহস্পতিবার এ খবর জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে চলতি বছর ১৪ জন বার্ড ফ্লুতে আক্রান্ত হন।
বুধবার মারা যাওয়া ২৬ বছর বয়সী ব্যক্তি পোষা পাখির একটি খামারে কাজ করতেন। এক পর্যায়ে তিনি জ্বরে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। এরপর তার কাশি এবং শ্বাস-প্রশ্বাসে কষ্ট দেখা দেয়। অবশেষে গত বুধবার কায়রোর একটি হাসপাতালে তিনি মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ২০০৩ সাল থেকে চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত ১৬টি দেশের অন্তত ৬৬৮ জন ব্যক্তির শরীরে বার্ড ফ্লুর ভাইরাস এইচ৫এন১-এর উপস্থিতি দেখা যায়। এর মধ্যে মারা গেছেন ৩৯৩ জন মারা গেছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যখন মুরগি বা পোষা পাখির খামারে বার্ড ফ্লু দেখা দেয় তখন তা আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। ফলে, খামারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। তবে, এইচ৫এন১ ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না।
এমএ





