উত্তর-পূর্ব ভারতের রাজ্য অরুনাচল প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কালিখো পুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
আত্মহত্যা করার নির্দিষ্ট কোন কারণ সংবাদ মাধ্যমে জানা না গেলেও পুলিশের সার্বিক ধারণা হচ্ছে কোন মানসিক চাপে এই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।
মঙ্গলবার (০৯ আগস্ট) ইটানগরে কালিখোর নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।সাড়ে চার বছরের বেশি সময় অরুনাচল প্রদশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন কালিখো পুল।
কিন্তু ২০১৬ সালের জুলাইয়ে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায়ের কারণে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।এদিকে মরদেহ উদ্ধারের খবর জানালেও এ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি স্থানীয় সংবাদমাধ্যম।
জেড





