ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ সংস্থা গোয়েন্দা শিন বেত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ছয় সদস্যকে আটক করেছে। ইসরাইলিদের হত্যা এবং অপহরণের কথিত পরিকল্পনার দায়ে এদের আটকের দাবি করা হয়েছে। গতকাল শিন বেত এদের আটক করার ঘোষণা দিয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, ডিসেম্বরে এদের আটক করা হয় । এরা ইসরাইলিদের অপহরণ করে বিনিময়ে ফিলিস্তিন বন্দিদের মুক্ত করার পরিকল্পনা করেছিল বলে দাবি করা হয়।

এদের মধ্যে দু’জনকে গাজার যুদ্ধের সময়ে আটক করা হয়েছিল। শত্রুদের কথিত সহযোগিতার দায়ে তাদের আটকের কথা সে সময়ে বলেছিল ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী।

অবশ্য এ ছয় জনকে আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস।
এমএম