ইরাকের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বসরায় একটি মার্কিন চালকহীন বিমান বা ড্রোন বিধ্বস্ত হয়েছে।

ইরাকের একটি নিরাপত্তা সূত্র থেকে এ খবর দেয়া হয়েছে।

এতে বলা হয়, গোলযোগপূর্ণ আনবার প্রদেশে আইএসের অবস্থানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যোগ দেয়ার জন্য যাওয়ার পথে এটি বিধ্বস্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি সূত্রটি আরো বলেছে, কাতারের মার্কিন ঘাঁটি থেকে ড্রোনটি আকাশে উড়েছিল। কারিগরি ত্রুটি দেখা দেয়ায় এটি বসরার আল-লাহিস মরুভূমিতে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরই এটি বিস্ফোরিত হয় বলে জানানো হয়েছে। সূত্র: প্রেস টিভি।

কেএইচ