ফিনল্যান্ডে ভাষা নিয়ে সরকারিভাবে কোনো রেকর্ড না রাখা হলেও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ববিদ মিখায়েল পারকভ্যাল ব্যক্তিগতভাবে এ ব্যাপারে একটি গবেষণা চালিয়ে জানতে চেষ্টা করেছেন কোন কোন ভাষাগুলো সুইডেনে বেশি জনপ্রিয়।
অনেক পরিসংখ্যান ও গবেষণা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে, বর্তমানে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটিতে আরবি ভাষা দ্বিতীয় সবচেয়ে বেশি জনপ্রিয় ভাষা।
সুইডেনে ইংরেজির ব্যবহার ব্যাপক হলেও স্থানীয়রা কমই এ ভাষা ব্যবহার করে থাকেন। তাই পারকভ্যাল জানতে চেয়েছেন স্থানীয় ভাষাগুলোর ব্যাপারে। স্থানীয় স্ভেরিং রেডিওর তথ্য মতে, ২০১২ সালে ২ লাখ সুইডিস ফিনিশ ভাষায় কথা বলেন আর আরবি ভাষায় বলেন দেড় লাখ।
পারকভ্যাল ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে আসা উদ্বাস্তু ও অভিভাসীরা পরিসংখ্যানটি উল্টে দিচ্ছে। পরিসংখ্যান মতে এসব লোকদের ভাষা আরবি এখন সুইডেনের জনপ্রিয় ফিনিশ ভাষার স্থান দখল করে নিচ্ছে। গত কয়েক বছরের অনুসন্ধান তাই বলছে।
ইউরোপে আরবি শুধু সুইডেনেই দ্বিতীয় স্থানে নেই, পারকভ্যালের পরিসংখ্যান অনুসারে, তেমনি আছে ডেনমার্কেও। তৃতীয় স্থান দখল করে আছে ফ্রান্স ও নেদারল্যান্ডে।
পারকভ্যাল জানিয়েছেন, ফিনিশ ভাষা সুইডেনে প্রায় হাজার বছর ধরে চলে আসছে। কিন্তু ১৯৬০-৭০ এর দশকের দিকে সুইডেনে স্থান করে নেয়া লোকজন এবং তাদের সন্তানরা কমই ফিনিশ ভাষাকে নিজেদের ভাষা হিসেবে ব্যবহার করছে।
গত কয়েক বছর ধরে সুইডেনে অভিবাসির সংখ্যা বাড়ছে। ২০১৫ সালেই ১ লাখ ৬৩ হাজার মানুষ সেখানে আশ্রয়ের জন্য হাজির হয়েছে। এ কারণেই আরবি ভাষার এই বৃদ্ধি।
সুইডেনের আইন অনুসারে পাঁচটি ভাষাকে সরকারিভাবে স্বীকৃতি দেয়া হয়। এগুলো হলো- ফিনিশ, সামি, রোমানি, ইয়াদিস ও মিনকেইলি।
এমআইএস।





