গত মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি শিশু ইতিহাস রচনা করেছে৷ এমিলিয়া মারিয়া জেসটি নামের ঐ শিশুর জন্ম সনদে বাবার নামের জায়গায় এক নারীর নাম লেখা রয়েছে৷ ঐ রাজ্যের জন্য এমন ঘটনা এই প্রথম৷
শিশুটির বাবা-মা দু'জনেই নারী, অর্থাৎ সমকামী৷ তবে তাদের এই সম্পর্ক নিয়ে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই চলছে আইনি জটিলতা৷ যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে সমকামী বিয়ে বৈধতা পেলেও টেনেসিতে পায়নি৷ কারণ টেনেসি বেশ রক্ষণশীল রাজ্য৷ এমনকি সেখানে এখন পর্যন্ত কেউ সমকামী বিয়ের জন্য আবেদনও করেনি৷ শিশুটির মা-বাবা ভ্যালেরিয়া টাংকো এবং সোফি জেসটি নিউ ইয়র্কে বিয়ে করেন, যেখানে সমকামী বিয়ে বৈধ৷ এরপর তাঁরা চলে আসেন টেনেসিতে৷
সমকামীদের বিয়ে এবং সন্তান দত্তক নেওয়ার অধিকার দিতে সরকারি পরিকল্পনার সমর্থনে গত রবিবার প্যারিসে হাজির হন লাখো মানুষ৷ কিছুদিন আগে অবশ্য সেখানে সমকামীদের বিয়ের বিপক্ষে লাখো মানুষ সমবেত হয়৷ এই ইস্যু নিয়ে বেশ উত্তপ্ত সেদেশ৷ বিশেষ করে ক্যাথলিক চার্চ এবং ডানপন্থি বিরোধী দল ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদকে এই আইন করা থেকে বিরত রাখতে চাইছে৷
গত বছরের আগস্টে যখন ভ্যালেরিয়া কৃত্রিম উপায়ের অন্তঃসত্ত্বা হন, তখন টেনেসির আইন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রেজিনা ল্যামবার্ট-এর সঙ্গে দেখা করেন ভ্যালেরিয়া ও সোফি৷ টেনেসির আদালতে তাদের সম্পর্কের বৈধতার জন্য আবেদন করার পরামর্শ চান তারা৷ ল্যামবার্ট তাদের সম্পর্কের গভীরতা দেখে আকৃষ্ট হন এবং তাদের সাহায্যে এগিয়ে আসেন৷ এ সময় সমকামী দুই পুরুষও তাঁদের সাথে আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন৷
এমিলিয়ার জন্মের সাথে সাথে জন্ম সনদে যখন বাবার নামের জায়গায় সোফির নাম লেখার কথা বলা হয়, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তা মানতে রাজি হননি৷ পরে ল্যামবার্ট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনুমতি চাইলে অস্থায়ীভাবে নাম লেখার অনুমতি দেয়া হয়৷ বর্তমানে তাদের আবেদনটির উপর টেনেসির কেন্দ্রীয় আদালতে শুনানি চলছে৷
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৩৩টি রাজ্যে সমকামী বিয়ে এখনো বৈধ নয়৷ গত চার বছরে সমকামী বিয়ের পক্ষে মত পাল্টেছেন এমন ব্যক্তিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নাম৷ ২০০৮ সালে নির্বাচনি প্রচারণার সময় বারাক ওবামা সমকামী বিয়ের বিপক্ষে অবস্থান নিলেও, ২০১২ সালের নির্বাচনের আগে তিনি সমকামী বিয়ের পক্ষে অবস্থান নেন। সূত্র: ডয়চে ভেলে
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
যে শিশুর বাবা-মা দুজনই নারী!
গত মাসে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি শিশু ইতিহাস রচনা করেছে৷ এমিলিয়া মারিয়া জেসটি নামের ঐ শিশুর জন্ম সনদে বাবার নামের জায়গায় এক নারীর নাম লেখা রয়েছে৷ ঐ রাজ্যের জন্য এমন ঘটনা এই প্রথম৷





