নাইজেরিয়ার বর্ন রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের দু’টি গ্রামে হামলার ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সন্দেহ করা হচ্ছে, দেশটির সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম গুলিবষর্ণ ও অগ্নিসংযোগ চালিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

তবে এ হামলায় দায় প্রাথমিকভাবে কেউ স্বীকার করেনি।

এআর