ভারতে সন্ত্রাসী হামলার শঙ্কা প্রকাশ করে প্রশাসনকে চিঠি দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। ফলে সারা দেশে সতর্কতা জারি করেছে দেশটির সরকার।
চলতি মাসের শুরুতে মুম্বাইয়ের রেলওয়ে পুলিশ কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়া হয়। এতে বলা হয়, আগামী ২-৩ মাসের মধ্যে মুম্বাইয়ের হোটেল ও রেল স্টেশনে হামলা করতে পারে পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বা।
এতে আরো বলা হয়, হামলায় আট থেকে ১০ জন লোক অংশ নিতে পারে। আর ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের হোটেলে যেভাবে হামলা হয়েছিল সম্ভাব্য হামলার ধরণও একই হবে।
ভারতের শীর্ষ গোয়েন্দা সূত্র বলেছে, কয়েকদিন আগেই দেশের সকল রাজ্যে এই সতর্কতা জারি করা হয়েছে।
গত শনিবার পাকিস্তানের কারাগার থেকে লস্কর-ই-তৈয়বার কমান্ডার জাকিরুল রেহমান লাকভি জামিনে মুক্তি পাওয়ার পরই ভারতে উচ্চ পর্যায়ের এই সতর্কতা জারি করা হলো। পাকিস্তানের আদালত তার আটককে অবৈধ ঘোষণা করে।
জেডআই





