ভারতীয় বিমান বাহিনীর মিগ-২১ বাইসন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় গ্রুপ পাইলট এ গুপ্ত নিহত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) মধ্য ভারতে এটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। খবর হিন্দুস্তান টাইমস’র।

বুধবার ভারতীয় বিমান বাহিনীর তরফে টুইটারে জানানো হয়, যুদ্ধ সংক্রান্ত প্রশিক্ষণের জন্য সকালে মধ্য ভারতের একটি বায়ুঘাঁটি থেকে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান উড়ছিল। উড়ানের সময় সেটি দুর্ঘটনার মুখে পড়ে। তবে মধ্য ভারতের কোন বায়ুঘাঁটিতে সেই দুর্ঘটনা ঘটেছে, তা বায়ুসেনার তরফে জানানো হয়নি।

সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট তথা গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্ত। বায়ুসেনার তরফে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

টুইটারে বলা হয়েছে, “এই দুর্ভাগ্যজনক ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তকে হারিয়েছে ভারতীয় বায়ুসেনা। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে এবং তাঁর পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িযে আছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।”

এমবি