রাশিয়ার অন্যতম ধনকুবের ও চেলসির মালিক রোমান আব্রামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা সাতজন অলিগার্চদের মধ্যে রোমান একজন।
নিষেধাজ্ঞার তালিকায় ধনকুবের ইগর সেচিন এবং ওলেগ ডেরিপাস্কাও রয়েছেন। তারা দুজনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র।
এই নিষেধাজ্ঞার ব্যাপারে বরিস জনসন বলেন, আগ্রাসন সমর্থন করে এমন কারোকে নিরাপদ আশ্রয় দেওয়া যাবে না।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত চেলসি বিক্রি করতে পারবেন না তিনি। তাছাড়া, ক্লাবটির খেলোয়াড়, নতুন টিকিট ও পণ্য বিক্রিও বন্ধ থাকবে। তবে আগে থেকে পুরো মৌসুমের টিকিট যারা কিনে রেখেছেন, তারাই মাঠে যাওয়ার সুযোগ পাবেন।
এদিকে, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিমান ও মহাকাশ প্রযুক্তির ওপর নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাজ্য। ওই নিষেধাজ্ঞার ফলে এখন থেকে যুক্তরাজ্যে থাকা রাশিয়ার বিমান আটক করতে পারবে কর্তৃপক্ষ। এছাড়া যুক্তরাজ্যে রাশিয়ার কোনো বিমানের প্রবেশ, অবতরণ বা চলাচল অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এমআর





