ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে করা দুটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। শনিবার পৃথক দুই বিস্ফোরণে আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন।

আইএস সমর্থক সংবাদ সংস্থা আমাক জানিয়েছে বাগদাদের উত্তরাঞ্চলের আল হুসেইনা এলাকায় হওয়া বড় হামলাটির পেছনে এই জঙ্গি সংগঠনটি রয়েছে। নিরাপত্তা চৌকিতে করা সেই হামলায় নিহত হয়েছে ৯ জন এবং আহত হয়েছে ২৮ জন। এদিকে বাগদাদের দক্ষিণাঞ্চলের আরব আল জাবুরে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলায় নিহত হয়েছে আরো তিন জন। সেখানে আহত হয়েছে আরো ১১ জন। ওই হামলার দায় কেউ স্বীকার করেনি।

ইরাকি সরকার আইএস এর নিয়ন্ত্রণ থেকে রামাদি, হিতসহ বেশ কয়েকটি শহরকে মুক্ত করেছে। একসময় প্রায় প্রতিদিন জঙ্গি হামলার শিকার হওয়া বাগদাদের নিরাপত্তা পরিস্থিতিরও বেশ উন্নতি হয়েছে। রয়টার্স।

এআই