লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জিতে গেলেন টালিউডের নায়ক দেব। প্রথমবারের মতো তিনি লোকসভার সদস্য নির্বাচিত হলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয় পেলেন টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব। তার নির্বাচিত আসন ঘাটাইলে ২৬ হাজার ৯৫৪ ভোট পেয়ে জয়ী হন দেব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টি সান্তোষ রানা। সান্তোষের প্রাপ্ত ভোটের পরিমাণ হল ২০ হাজার ৫২২। সূত্র: জিনিউজ [b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]