কসাইদের ছুরি দিয়ে নিজের শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের মেডিসন কাউন্টির হান্টসভেলি শহরে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, নাতাসা ডিন টাউনসেন্ড (৩১) নামের এক নারী তার ৩ মাস বয়সী মেয়েকে কসাইদের ছুরি দিয়ে আঘাত করে। এতে শিশুটি মারাত্মক জখম হয়। বর্তমানে তাকে বার্মিংহামের একটি শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের মুখপাত্র মার্ক রবার্টস বলেছেন, নাতাসার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আমাদের ধারণা, সে তার শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করতো।
নাতাসার কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কিনা সেটা জানা যায়নি।
নাতাসার প্রতিবেশী প্রমিজ সুটার বলেছেন, নাতাসা তার শিশুকে ছুরিকাঘাত করেছে এই খবর শুনে আমি ধাক্কা পেয়েছি। ঘটনাটি তার চরিত্রের সাথে মিলছে না। সে একজন বুদ্ধিমতী ও শিক্ষিত নারী। তার একটি ভালো বেতনের চাকুরি আছে। প্রমিজ আরো বলেন, নাতাসা অবিবাহিত। তবে আহত শিশুটির পিতার সাথে তার ভালো সম্পর্ক রয়েছে।
"সে একজন ভালো মানুষ. আমি মনে করি সে কিছুটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছিল। আমি মনে করি সে ভেঙে পড়েছে" যোগ করেন সুটার। সূত্র: সিবিএস নিউজ।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
কসাইদের ছুরি দিয়ে শিশুকে হত্যাচেষ্টা মায়ের!
কসাইদের ছুরি দিয়ে নিজের শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগে এক মাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আলবামা রাজ্যের





