বিশ্বের প্রথম শিপ টানেল নির্মাণ করবে নরওয়ে। দক্ষিণ নরওয়ের সেলজে পৌরসভার স্ট্যাড উপদ্বীপে এক মাইল দীর্ঘ এবং ১১৮ ফুট চওড়া এই টানেল নির্মাণ করা হবে।

তিন থেকে চার বছর লেগে যেতে পারে এই টানেল নির্মাণের কাজ শেষ হতে এবং এতে ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে।
নরওয়ের উপকূলীয় প্রশাসন গত বুধবার এই প্রকল্প ঘোষণা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলের বাতাস, স্রোত ও তরঙ্গের সমন্বয় করার জন্যই বিশেষভাবে এই টানেল নির্মাণ জরুরি। প্রতিকূল আবহাওয়ায় এই টানেলে নিরাপদেই অবস্থান করতে পারবে বলে আশা করা হচ্ছে। বিপরীত দিক থেকে আসা স্রোত ও বাতাস এই টানেল নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি জটিলতা ও প্রতিবন্ধকতা তৈরি করবে।

পৃথিবীর সব জায়গায় নৌকা চলাচলের জন্য খাল নির্মিত হয়েছে কিন্তু এটিই হবে বিশ্বের প্রথম টানেল যার মধ্য দিয়ে প্রমোদ তরী এবং মালবাহী জাহাজ চলাচল করবে।

প্রতি ঘণ্টায় পাঁচটির বেশি জাহাজ এই টানেলের মধ্য দিয়ে যাওয়া-আসা করতে পারবে। দুটি জাহাজ মুখোমুখি হলে কী হবে এটা ভেবে যে কেউ অবাক হতেই পারে। তবে এটা ঘটবে দুর্ভাগ্যবশত। কারণ এখানে থাকবে ট্র্যাফিক লাইট। প্রচলিত রীতি অনুসারে, লাল ও সাদা আলোর মাধ্যমে টানেল পার হওয়া নিরাপদ কিনা তা জানানো হবে।

জেড