ফিলিস্তিনি বীর কন্যা আহেদ তামিমিকে সম্মাননা জানিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। শনিবার স্প্যানের রাজধানী মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে তাদের সম্মাননা দেয় বিশ্বসেরা এই ক্লাবটি।

তাদের অভ্যর্থনা জানান ক্লাবটির সাবেক স্ট্রাইকার এমিলিও বুতরাগুয়েনো। তিনি তামিমিদের উপহার দেন ব্যক্তিগতকৃত একটি জার্সি। খবর আল জাজিরা’র

বর্তমানে বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ইউরোপে আছেন আহেদ তামিমি ও তার বাবা বাসিম তামিমি

১৭ বছর বয়সী কিশোরী আহেদ তামিমি গত বছরের ডিসেম্বরে দখলীকৃত পশ্চিম তীরের নবী সালেহ গ্রামে তার বাড়ির প্রাঙ্গণে ইসরাইলের দুই সেনাকে চড় মারেন।

তার চড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তার ও কারাদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার শিকার হয় এই ইহুদি রাষ্ট্রটি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে সম্মাননা জানায় রিয়াল মাদ্রিদ।

আট মাস কারাদণ্ডের পর আহেদকে গত জুলাই মাসে মুক্তি দেওয়া হয়। ইসরাইলি দখলিকরণের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিবাদের মুখপাত্রে পরিচিতি পেয়েছে আহেদ।

এমআর