ঋণপত্রের সুদ প্রদানে ব্যর্থ হয়েছে চীনের সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান চোরি। এটিই প্রথম চীনা প্রতিষ্ঠান যেটি নির্ধারিত সময়ের মধ্যে সুদ প্রদান করতে না পেরে কর্পোরেট ব্যাংকের নিয়ম ভাঙলো।
২০১২ সালে ইস্যুকৃত ১০০ কোটি ইউয়ান ঋণের বিপরীতে ৮ কোটি ৯৮ লাখ ইউয়ান সুদ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে চোরি সোলার এনার্জি সাইন্স অ্যান্ড টেকনোলজি। সরকারি বন্ড বিক্রির মাধ্যমে এই ঋণ সংগ্রহ করেছিল চোরি সোলার।
অতীতে চীনের ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে বেইল আউটের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করেছে চীন সরকার। কিন্তু চোরি সোলারের এই ব্যর্থতা চীন সরকারকে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাড় করিয়ে দিয়েছে।
দীর্ঘদিন ধরে চীনের সৌর শক্তি বাজার অস্থিতিশীলতা বিরাজ করছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রতিষ্ঠানের উপস্থিতি পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ঋণপত্রের সুদ প্রদানে ব্যর্থ হয়েছে চোরি সোলার
ঋণপত্রের সুদ প্রদানে ব্যর্থ হয়েছে চীনের সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান চোরি। এটিই প্রথম চীনা প্রতিষ্ঠান যেটি নির্ধারিত সময়ের মধ্যে সুদ প্রদান করতে না পেরে কর্পোরেট ব্যাংকের নিয়ম ভাঙলো। ২০১২ সালে ইস্যুকৃত ১০০ কোটি ইউয়ান ঋণের বিপরীতে ৮ কোটি ৯৮ লাখ ইউয়ান সুদ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে চোরি সোলার এনার্জি সাইন্স অ্যান্ড টেকনোলজি।





