সার্বিয়ায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। হেলিকপ্টারে করে একটি শিশুকে হাসপাতালে নেয়া হচ্ছিল। শুক্রবার দেশটির রাজধানী বেলগ্রেডের নিকট এ দুর্ঘটনা ঘটে। তবে, শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি জানিয়েছে রয়টার্স।

বেলগ্রেডের প্রধান বিমানবন্দরের নিকট হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির রাষ্ট্রীয় বেতার ও টেলিভিশনের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে চারজন হেলিকপ্টারের ক্রু, দুই জন মেডিকেল সহকারী ও অসুস্থ শিশুটিও রয়েছে। হেলিকপ্টারের নিকট থাকা একজন সেনা সদস্য রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

ভারী কুয়াশার জন্য হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, দেশটির দক্ষিণাঞ্চল থেকে থেকে একটি শ্বাসকষ্টে ভোগ একটি শিশুকে অ্যাম্বুলেন্সে করে রাজধানী বেলগ্রেডের হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে রাস্কা নামক এলাকায় ভূমিধসের কারণে অ্যাম্বুলেন্সটি আটকা পড়ে। তখন একটি সামরিক হেলিকপ্টার পাঠিয়ে শিশুটিকে বেলগ্রেডের হাসপাতালে নেয়া হচ্ছিল।

এমএ