নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। জার্মানির লুবেক শহরে একটি ক্লিনিকে আজ সোমবার ৮৭ বছর বয়সে তিনি মারা গেছেন।

১৯২৭ সালের ১৬ অক্টোবর গ্রাস বর্তমান পোল্যান্ডের জিডানস্কে (পূর্বে দানজিগ) শহরে জন্মগ্রহণ করেন গুন্টার।

১৯৪৫ সালে তিনি বসতিহীন একজন উদ্বাস্তু হিসেবে পশ্চিম জার্মানিতে চলে আসেন কিন্তু তার কল্পনায় তিনি সবসময় দানজিগে তার শৈশবে ফিরে যেতেন।

গ্রাস তার প্রথম উপন্যাস টিন দ্রুম (১৯৫৯)-এর জন্য বিখ্যাত যা ইউরোপীয় জাদু বাস্তবতার একটি অন্যতম শ্রেষ্ঠ লেখনী এবং দানজিগ ত্রয়ীর প্রথম অংশ যাতে বিড়াল, ইঁদুর ও কুকুরের বছর উল্লেখ রয়েছে।

এই বইয়ের জন্য তিনি ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

তার লেখা সবসময় বামপন্থী রাজনৈতিক লেখা হিসেবে ধরা হয়ে থাকে এবং তিনি সোসাল ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানির একজন সক্রিয় সমর্থনকারী।

টিন দ্রুম উপন্যাসটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। যা ১৯৭৯ সালে পাম ডি’অর ও বিদেশী ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কার অর্জন করে।

জেডআই