ইরাকি সেনারা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হাত থেকে পূর্ব মসুলের প্রায় ৭০ শতাংশ দখল করে নিয়েছে ।  এসব এলাকার বাসিন্দাদের সহযোগিতায় তাদের অভিযান আরো সহজ হয়েছে বলে জানায় ইরাকি বাহিনীর যুগ্ম কম্যান্ডার তালিব শাংগাটি। 

জানাযায়, ইরাকি সেনারা গত এক সপ্তাহ আগে থেকেই মসুলের এই অংশ দখলে আরো সক্রিয় হয়ে ওঠে । তীব্র প্রতিরোধের মুখোমুখি হতে হলেও মার্কিন বাহিনীর সঙ্গে মিলিত ভাবে পূর্ব মসুলের বেশ কয়েকটি প্রদেশ হাতে পেয়েছে তারা। আরো জানাযায়, পূর্ব দিকের ৬৫ বা ৭০ শতাংশই জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয়েছে।

মসুলের পশ্চিম অংশে আইএসের নিয়ন্ত্রণ এখনও পুরোদমে বহাল রয়েছে। ইরাকি বাহিনীর যুগ্ম কমান্ডার জানিয়েছেন, শহরের বিভিন্ন স্থানে জঙ্গিরা গাড়িবোমা রেখে দিচ্ছে। 

নাজিব