চাঁদার দাবিতে দক্ষিণ আফ্রিকায় আবরার হোসেন পাপ্পু (৫০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ওই দেশি সন্ত্রাসীরা। এসময় আবরার হোসেন পাপ্পুর একজন দেহরক্ষী ও এক পথচারীও নিহত হয়েছে।

সোমবার দিবাগতরাত সাড়ে ১০টার দিকে লুসিকিসিকি শহরের তার নিজ পেট্রোল ফ্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবরার হোসেন পাপ্পু নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড সোনাপুর গ্রামের শেকান্তর আহমদের ছেলে।

তিনি ৩ কন্যা সন্তারের জনক।নিহতের পরিবারের বরাত দিয়ে তার মামাতো ভাই দেলোয়ার হোসেন জানান, গত ২৫ বছর যাবৎ দক্ষিণ আফ্রিকার লুসিকিসিকি শহরের নিজের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন পাপ্পু। সর্বশেষ গত কুরবানি ঈদে বাড়ীতে আসেন তিনি। আফ্রিকায় বিভিন্ন সময় ওই দেশি সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি এর সূত্র ধরে সোমবার রাতে নিজ প্রতিষ্ঠান পেট্রোল ফ্যাম্পে কাজ করছিলেন পাপ্পু।

এসময় কয়েকজন সন্ত্রাসীর ফ্যাম্পে এসে পাপ্পুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিছুঁড়লে তার মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবরার হোসেন পাপ্পু এবং তার দেহরক্ষী ও এক পথচারী নিহত হয়। এদিকে রাতে আফ্রিকা থেকে পাপ্পুর বন্ধু মোসলে উদ্দিনের মাধ্যমে পাপ্পুর মৃত্যুর খবর বাড়ীতে পৌঁছলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছেলের শোকে কান্না করতে করতে বারবার মুর্চ্ছা যাচ্ছে তার মা সামছুন নাহার। প্রসঙ্গত, গত বছর একই প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আবরার হোসেন পাপ্পুর ছোট ভাই টিপু।