মাদ্রিদের অ্যাডল্ফ সুয়ারেজ বিমানবন্দরে এক ৪৩ বছরে মহিলার কাছে থেকে উদ্ধার করা হয় ১.৭ কিলোগ্রাম কোকেন। ভেনেজুয়ালার এই মহিলাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়। তরপর মহিলার অতিরিক্ত টেনশন ও অদ্ভুত ব্যবহারে পাঠানো হয় কাস্টমের কাছে।

সেখানকার অনুসন্ধানকারীরা লক্ষ্য করেন মহিলার দুই স্তনের গঠন আলাদা। তারপর তাঁকে আরও বেশি জেরা করা হয়।

অবশেষে মহিলা স্বীকার করেন, তাঁর স্তনের ভিতর লুকিয়ে রয়েছে কোকেন।

হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত মহিলাকে। ডাক্তাররা সার্জারি করার সময় দেখেন তার দেহে বানানো হয়েছে নকল স্তন। অপারেশন করে ১.৭ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়। মদকদ্রব্য পাচারে অভিযোগে মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই