চা দিতে একটু দেরি করায় স্ত্রীকে হত্যা করেছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের উড়িষ্যার ধেনখানাল জেলায়। লোকটি বয়স ৫৬ বছর।
ভুবেনশ্বর থেকে ১১০ কিলোমিটার দূরে গুহালিপাল গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। পুলিশ এক দিনপর ওই লোকটিকে গ্রেপ্তার করেছে।
ঝামেলা শুরু হয়েছিল সোমবার সকালে। অভিযুক্ত মহালিয়া নায়েক তার স্ত্রী ঝর্নাকে (৫৫) চা দিতে বলেন। এতে একটু বিলম্ব হওয়ায় তিনি তাকে প্রচণ্ড বকাঝকা করেন। প্রতিবাদে স্ত্রী দুপুরের রান্না করতে অস্বীকার করায় সম্পর্কের আরো অবনতি ঘটে।
বুধবার রাতে আরেক দফা ঝগড়া হয়। এ সময় নায়েক ধারাল অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। তিনি পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন।
সূত্র : আইএএনএস।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ





