ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ ও অর্থ সংগ্রহ করছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। আজ সোমবার দুপুর পর্যন্ত গাজায় ৫৮টি শিশু, ৩৪ জন নারীসহ ১৯২ জনের প্রাণহানি ঘটেছে।
ঢাকার ফিলিস্তিন দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজে তিনটি বিকাশ ও একটি করে নগদ ও রকেট নম্বর দেওয়া হয়েছে। টাকা পাঠানোর পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে টাকার পরিমাণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান অর্থ সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বসাধারণের কাছ থেকে ফিলিস্তিনের পক্ষ থেকে তহবিল সংগ্রহ করছি আমরা।’
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সহকারী আনিকা তাহমিনা বলেন, ‘প্রথমে ওষুধ ও অর্থ সংগ্রহের আহ্বান জানানো হয়েছিল। পর্যাপ্ত পরিমাণ ওষুধ পাওয়া যাওয়ায় এখন শুধু অর্থ নেওয়া হচ্ছে। বিকাশ, নগদ বা রকেট (পারসোনাল) নম্বরে টাকা পাঠানোর পাশাপাশি সরাসরি দূতাবাসে এসে অর্থ জমা দেওয়া যাবে। সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে এলেই হবে।’
এদিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী ফেসবুকে ফিলিস্তিনের গাজায় পাঠানোর জন্য ওষুধ সংগ্রহ করছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে আনিকা তাহমিনা বলেন, ফারাজ করিম চৌধুরী দূতাবাসের সঙ্গে কথা বলেই সহযোগিতা সংগ্রহ করছেন।
টাকা পাঠানোর নম্বরগুলো হলো :
০১৭১৫৮৩৩৩৩০২ (রকেট-পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯ (বিকাশ-পারসোনাল)
০১৭১৫০৮১৮৩৯ (নগদ-পারসোনাল)
০১৩০১৭৯৪২৯৫ (বিকাশ-পারসোনাল)
০১৫৩১৭১২৯৪৫ (বিকাশ-পারসোনাল)
টাকা পাঠানোর পর ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে কল দিয়ে টাকার পরিমাণ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
ফিলিস্তিন দূতাবাসের ঠিকানা :
প্লট ১, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা (ফোন : ০২-৯৮৯৩৮৯৫)।
এমআর





