ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আবারো অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। জেলা জজ উইলিয়াম পৌলিকে লেখা একটি চিঠিতে নিউইয়র্কের দক্ষিণাঞ্চলের জেলার সরকারি আইনজীবী প্রিট বারারা অভিযোগের বিষয়টি জানিয়েছেন। খবর, এনডিটিভি, বিবিসি।
দেবযানির বিরুদ্ধে ভিসা জালিয়াতি এবং ভিসার আবেদনপত্রে গৃহ পরিচারিকার বেতন সংক্রান্ত মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ আনা হয়েছে। কূটনৈতিক দায়মুক্তির কারণ দেখিয়ে নিউ ইয়র্কের একটি আদালত তার বিরুদ্ধে আনিত অভিযোগ নাকচ করে দেয়ার মাত্র দুইদিন পরই নতুন করে একই অভিযোগ আনা হলো।
তার আইনজীবী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছেন, ভারত সরকার 'যথাসময়ে' এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাবে।
দেবযানি ছিলেন নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেট অফিসের ডেপুটি কন্স্যুলার। এর আগে ভিসা কেলেঙ্কারি ও গৃহ পরিচারিকার পাওনা পরিশোধে নানা অনিয়ম ধরা পড়ার পর তাকে আটক এবং বিবস্ত্র করে তল্লাশি করা হয়। আর এ পরিপ্রেক্ষিতে ভারত-মার্কিন সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।
বিতর্কিত এই ভারতীয় মহিলা কূটনীতিবিদ গত জানুয়ারি মাসে আমেরিকা ত্যাগ করেন এবং বর্তমানে তিনি দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন।
[b]ঢাকা, ১৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
আন্তর্জাতিক
দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আবারো অভিযোগ গঠন
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের বিরুদ্ধে আবারো অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। জেলা জজ উইলিয়াম পৌলিকে লেখা একটি চিঠিতে নিউইয়র্কের দক্ষিণাঞ্চলের জেলার সরকারি





