দেশত্যাগ করা আশরাফ গণির অনুপস্থিতিতে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি।

টুইট বার্তায় সাবেক এই ভাইস প্রেসিডেন্ট লেখেন, “আফগানিস্তানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। আমি বর্তমানে দেশেই রয়েছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। সমর্থন এবং সহায়তা চেয়ে সব নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।”

এর আগে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পাতায় এক পোস্টে প্রেসিডেন্ট আশরাফ গণি জানান, রক্তপাত এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তালেবান যোদ্ধারা কাবুলের প্রান্তে পৌঁছানোর পর প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে যান তিনি। তবে এখন পর্যন্ত নিজের বর্তমান অবস্থান প্রকাশ করেননি তিনি।

আশরাফ গণি পালিয়ে যাওয়ার পর রোববার সন্ধ্যায় আত্মগোপনে চলে যান আমরুল্লাহ সালেহ। সেদিনই এক টুইট বার্তায় তিনি জানান কোনও ভাবেই তালেবানের কাছে তিনি আত্মসমর্পণ করবেন না।

এমবি