কলম্বিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাজধানী বোগোটা থেকে ৮০০ কিলোমিটার উত্তরপশ্চিমে লাস পালোমাস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছেন।

দুর্ঘটনার পর সান্তোস টুইটারে এ ব্যাপারে দুঃখপ্রকাশ করে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সূত্র : পিটিআই।

কেএইচ