একে তো বন্দী তার ওপর আবার আগুন । হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে গায়ানার রাজধানী জর্জটাউনের একটি কারাগারের।
গায়ানার কারাগারের ঐ আগুন লাগার ঘটনায় অন্ততপক্ষে ১৬ জন বন্দীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
রাজধানী জর্জটাউনে অবস্থিত ক্যাম্প স্ট্রিট কারাগারের ভেতরের পরিবেশ নিয়ে অসন্তোষের জের ধরে বন্দীরা প্রতিবাদ হিসেবে তাদের বালিশ-তোশকে আগুন ধরিয়ে দেয় বলে জানান দেশটির গণনিরাপত্তা মন্ত্রী খেমরাজ রামজাত্তানের ।
খেমরাজ জানান যে, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী রাখা ও বিচার কাজের দীর্ঘসূত্রিতার প্রতিবাদ জানাচ্ছিলেন কারাবন্দীরা।
তিনি আরো জানান, কারাগারের ভেতরে বেআইনি পণ্য আনা-নেওয়ার বিষয়ে পুলিশ অভিযান চালানো শুরু করার পর এই ঘটনা ঘটান প্রতিবাদকারীরা।
আগুনে আহত কারাবন্দীদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শত শত মানুষ কারা ফটকের কাছে জড়ো হন তাদের বন্দী আত্মীয়দের খোঁজ-খবর জানার জন্য।
উৎকন্ঠার বিষয় হচ্ছে এই যে, ৭৭৫ জন বন্দী ধারণক্ষম ক্যাম্প স্ট্রিট কারাগারে বর্তমানে এক হাজারেরও বেশি বন্দী রাখা হয়েছে বলে জানায় সূত্র।
এমআইএস।





