থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ইংলাক সিনাওয়াত্রাকে বরখাস্ত করার পর একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। থাই উপ প্রধানমন্ত্রী ফোংথেপ থেপকানজানা জানিয়েছেন, নিউয়াত্তুমরং বুনসংপাইসানকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়েছে মন্ত্রিসভা।
বুনসংপাইসান এর আগে ইংলাক মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
এর আগে বুধবার প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে সরিয়ে দেয় দেশটির সাংবিধানিক আদালত। দেশটির কয়েকজন সিনেটর আদালতে ইংলাকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তাকে বরখাস্ত করার আবেদন করেছিলেন।ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেয়।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নিউয়াত্তুমরং বুনসংপাইসান
থাইল্যান্ডের সাংবিধানিক আদালত ইংলাক সিনাওয়াত্রাকে বরখাস্ত করার পর একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে দেশটির মন্ত্রিসভা। থাই উপ প্রধানমন্ত্রী ফোংথেপ





