যাজকদের দ্বারা শিশু নির্যাতনের ঘটনার শুনানির জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে সেটা অনুমোদন করেছেন পোপ ফ্রান্সিস।
চার্চের যাজকদের দ্বারা শিশু নির্যাতনের ঘটনায় শুনানির জন্য নতুন একটি প্যানেল গঠন করেন তিনি।
বিশপরা যদি শিশুদের রক্ষা করতে না পারে তাহলে এই ট্রাইব্যুনালের ক্ষমতা থাকবে তাদের শাস্তি দেওয়ার।
যারা এ ঘটনা থেকে বেঁচে গেছেন তারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিলেন বিশপদের যাতে জবাবদিহিতার মধ্যে আনা হয় সে ব্যবস্থা করার।
এ ধরণের ঘটনা রোধ করতে না পারায় গতবছর জাতিসংঘ কঠোর ভাষায় সমালোচনা করে চার্চকে।
২০১২ সালে জার্মানিতে একজন যাজক স্বীকার করেন তিনি তিনটি ছেলে শিশুকে এক দশক ধরে যৌনকার্যে ব্যবহার করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে নব্বই এর দশকে দুইজন যাজকের এই ধরনের ঘটনা ফাঁস হলে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
২০১০ সালে বেলজিয়ামে একজন যাজক পদত্যাগ করেন এবং স্বীকার করেন যে তিনি একটি ছেলেকে বছরের পর বছর ব্যবহার করেছেন।
ইতালিতে ও আয়ারল্যান্ডে এ ধরনের অনেক গুলো কেস পাওয়া যায়। যার ভিত্তিতে জনরোষ তৈরি হয়। সূত্র: বিবিসি
এআর





