মিশরে তীব্র তাপদাহে ২১ জন নিহত হয়েছেন এবং আরো ৬৬ জন হাসপাতালে ভর্তি আছেন। দেশটিতে উচ্চ আদ্রতার মধ্যেই তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

রোববার মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৫ জনই কায়রো, চার জন পশ্চিত অঞ্চলীয় প্রদিশে মার্সা মাট্রুচ এবং বাকি দুই জন কুয়েনা প্রদেশের।

মৃত ব্যক্তিদের সবার বয়সই ৬০ বছরের উপরে ছিল এবং তাদের মধ্যে সাতজন নারী ছিলেন।

জেডআই