সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে নির্দোষ বলে দাবি করেছেন হোসনি মোবারক। ২০১১ সালে গণআন্দোলনে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট মোবারক বলেছেন, মুরসি ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন।
মোবারকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা তালাত জাকারিয়া। তার সঙ্গে সাক্ষাৎকারে মোবারক এসব কথা বলেন বলে দাবি করেছেন তালাত জাকারিয়া। জাকারিয়ার বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
সাক্ষাৎকারে মোহাম্মদ মুরসির বর্তমান অবস্থার জন্য ক্ষোভও প্রকাশ করেন মোবারক।
মোবারক বলেন, "মুরসির জন্য আমার দুঃখ হয়, কারণ তিনি এখন নির্যাতিত। আমি নিজে কারাগারে তিনটি বছর কাটিয়ে দিয়েছি। তারপরও মিশরের বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা রয়েছে। আমি মনে করি ক্ষমতায় থাকাকালে মুরসি প্রেসিডেন্ট হিসেবে দেশ শাসন করতে পারেননি। বরং দেশ চলেছে মুসলিম ব্রাদারহুডের নীতিতে।"
মোবারকের বরাত দিয়ে অভিনেতা জাকারিয়া আরোও জানান, ব্রাদারহুড এটা বুঝতে সক্ষম হয়নি যে মুরসি এখন কেবল তাদের প্রেসিডেন্ট নন, বরং পুরো মিশরের প্রেসিডেন্ট। মুরসিকে একান্ত নিজেদের লোক মনে করতো ব্রাদারহুড; আর সেভাবেই তাকে ব্যবহার করার চেষ্টা করেছিল। এরই কারণে খুব দ্রুত তার পতন হয়েছে।
এসব কিছুর পর মোবারক তার নিজের অবস্থান ও চাওয়ার কথাও জানান। তিনি বলেন, "আমি মিশরের একজন নিয়মিত নাগরিক হতে চাই। প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবে আমার ভাতা বন্ধ হয়ে যাক। কেননা এটা আমার পরিবারের প্রয়োজনের তুলনায় খুবই অল্প। এর চেয়ে বরং সশস্ত্র বাহিনী থেকে আমাকে ভাতা দেয়া হোক।" সূত্র: মিডল ইস্ট মনিটর
[b]ঢাকা, ৮ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
হোসনি মোবারকের দাবি 'মুরসি নির্দোষ'
সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে নির্দোষ বলে দাবি করেছেন হোসনি মোবারক। ২০১১ সালে গণআন্দোলনে ক্ষমতা হারানো প্রেসিডেন্ট মোবারক বলেছেন, মুরসি ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন।





