আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। বিশ্বসংস্থাটি এমন সরকার গঠনের আহ্বান জানিয়েছে যা হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
সোমবারের ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সকল প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।
সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তালেবান
আফগানিস্তানের সব সরকারি কর্মকর্তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে তালেবান আহ্বান জানিয়েছে, তারা যেন সম্পূর্ণ আস্থার সঙ্গে কাজে ফিরে আসেন।
তালেবানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে... সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সাথে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’
যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সাথে কাজ করেছে, যেমন মার্কিন বাহিনীর জন্য যারা অনুবাদক হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।
নিষ্ঠুর শাস্তি দেয়ার জন্য তালেবানের পরিচিতি আছে, যার অনেক যুদ্ধাপরাধের মধ্যেও পড়ে- যদিও তালেবান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে। তথ্যসূত্র : বিবিসি।
এবিএস





