বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের প্রকাশ করা প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় এই দুইজনের নাম উঠে আসে।

পাঠক জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে নির্বাচিত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ৬ দশমিক ৯৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষস্থান দখল করেন। এর পরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার র‍্যাপ সঙ্গীত শিল্পী ‘সিএল’। তিনি ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে স্থান দখল করতে পারেননি। তিনি ও তার স্ত্রী ফার্স্ট লেডি মিশেল ওবামা যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থান দখল করেছেন।

এরপর শীর্ষ প্রভাবশালীর তালিকায় স্থান করে নিয়েছেন মার্কিন পপ স্টার লেডি গাগা (২ দশমিক ৬ শতাংশ), রিহান্না (১ দশমিক ৯ শতাংশ) এবং টেইলর সুইফট (১ দশমিক ৮ শতাংশ ভোট)।

আর শীর্ষ ১০ জনের মধ্যে আরো আছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা (১ দশমিক ৭ শতাংশ), শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী পাকিস্তানি কিশোরী মালাল (১ দশমিক ৬ শতাংশ) এবং পোপ ফ্রান্সিস (১ দশমিক ৫ শতাংশ)।

জেআাই