১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশে অনেক সিনেমা নির্মিত হয়েছে। বিপরীতে পাকিস্তানি কোনো সিনেমার কথা শোনা যায় না। তেমন একটি সিনেমার খবর দিল ডন নিউজ।
দেশটির জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাঈদা খান জানালেন, ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে মিকাঈল জুলফিকারে বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করছেন কামরান শাহেদ।
এক সাক্ষাৎকারে সাঈদা জানান, অসাধারণ চিত্রনাট্যের কারণে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
তার মতে, এটাই সম্ভবত পশ্চিম ও পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হওয়ার ঘটনা নিয়ে পাকিস্তানে নির্মিত প্রথম সিনেমা।
সাঈদা জানান, ১৯৭০ এর দশকের নানা সমস্যার চিত্র উঠে আসবে সিনেমাটিতে।
সিনেমাটির পরিচালক কামরান সাংবাদিক হিসেবে বেশ পরিচিত। তাকে দেখা যায় টিভি চ্যানেল দুনিয়া নিউজের জনপ্রিয় শো ‘অন ফ্রন্ট উইথ কামরান শহীদ’-এর সঞ্চালক হিসেবে। তার প্রথম নির্মাণ হতে যাচ্ছে নাম প্রকাশ না হওয়া সিনেমাটি।
জারিফ





