ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবার সাথে সাথে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বুথ ফেরত জরিপের মাধ্যমে নির্বাচনের যে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে তা নিয়ে বিভ্রান্তি এবং সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে বিজেপি জোট যে ভারতের ক্ষমতায় আসছে তা এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।
একেক চ্যানেল একেক রকম সম্ভাব্য ফল প্রকাশ করায় বিভ্রান্তিটা আরো বেশি প্রকট হয়েছে। কোন কোন চ্যানেল বলেছে, এনডিএ জোট এককভাবে সরকার গঠন করবে। কেউ বলেছে, ঝুলন্ত পার্লামেন্ট হবে। আবার বলেছে, জোট ছাড়াই বিজেপি সরকার গঠন করতে পারবে।
চ্যানেল এবিপি নিউজ বলেছে, বিজেপি পাবে ২৮১, কংগ্রেস পাবে ৯৭ বাকিরা পাবে ১৬৫। সিএনএন আইবিএন বলেছে, বিজেপি পাবে ২৩৬ কংগ্রেস পাবে ৭৭ বাকিরা ১৭০, টাইম নাও বলেছে বিজেপি জোট পাবে ২৫৭, কংগ্রেস জোট পাবে ১৩৫ বাকিরা পাবে ১৫১। টুডে সিসিরো বলেছে, বিজেপি জোট ২৭২, কংগ্রেস জোট ১১৫ বাকিরা পাবে ১৫৬। নিউজ ২৪ বলেছে, বিজেপি জোট পাবে ৩৪০ কংগ্রেস জোট ৭০ বাকিরা ১৩৩। আরো বেশ কিছু টেলিভিশন বুথ-ফেরত জরিপ প্রকাশ করেছে কিন্ত কোনটার সাথে কোন টার মিল নেই।
এই জরিপে বিজেপিকে খুশী করলেও কংগ্রেস এটা প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস মুখপাত্র শাকিল আহমেদ বলেছেন, এক্সিট পোল সংক্রান্ত কোন আলোচনাতেই তারা যাবে না ।
তিনি বলেন, এরা তো কংগ্রেসকে গত নির্বাচনে ৬৭টি আসন দিয়েছিল। কংগ্রেস জরিপ বাতিলের দাবি করে বলেছে, জরিপের ব্যাপক পার্থক্য প্রমাণ করে এটা সঠিক হয়নি।
ভারতে বুথ ফেরত জরিপ প্রকাশ শুরু হবার পর কোন জরিপই সঠিক হয়নি। কোন কোন ক্ষেত্রে উল্টো হয়েছে। তাই ভারতের অনেক সিনিয়র সাংবাদিক এই বারের এক্সিট পোলকে সাংবাদিকদের জন্যে একটি গ্রহণযোগ্যতার কঠিন পরীক্ষা বলে মনে করেন। বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার গৌতম লাহিড়ী মনে করেন ব্যাপক ভিন্নতা থাকার কারণে এই জরিপ নিয়ে এক ধরনের বিভ্রান্তি তো আছেই। কারণ ৯৮ সাল থেকে যত বুথ-ফেরত ফল প্রকাশ করা হয়েছে কোনটাই সঠিক হয়নি। তিনি নির্বাচনে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে পরীক্ষা দিয়েছে এবং এবার সাংবাদিকদের পরীক্ষা দেয়ার পালা। এবারও যদি জরিপ সঠিক না হয় তা হলে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন করবে। তিনি বলেন, জরিপ শেয়ারবাজারসহ বিভিন্ন কিছুতে প্রভাব ফেলে।
প্রখ্যাত জরিপ বিশেষজ্ঞ সন্দীপ শাস্ত্রীর মতে বিভিন্ন কারণে জরিপে পার্থক্য হতে পারে। হতে পারে পদ্ধতিগত কারণে, সাক্ষাৎকার গ্রহণে ত্র“টি হতে পারে। সূত্র: বিএসএস।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
লোক সভা নির্বাচন : বুথ-ফেরত জরিপ নিয়ে অনেকেই সন্দিহান
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবার সাথে সাথে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বুথ ফেরত জরিপের মাধ্যমে নির্বাচনের যে সম্ভাব্য ফলাফল প্রকাশ করেছে তা নিয়ে





