ঘরে আগুন দিয়ে এক শিশু ও তার বাবাকে পুড়িয়ে হত্যার পর এবার আরেক ফিলিস্তিনির ওপর নির্মম নির্যাতন চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। এসময় ওই ফিলিস্তিনির একটি হাত ভেঙ্গে দিয়েছে হামলাকারীরাগুরুতর আহত অবস্থায় পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা মা'আন জানিয়েছে, আহত ওই কর্মীর নাম লয়া বাকরি। তার বয়স ৩১ বছর। চলতি সপ্তাহের শুরু দিকে ইস্ট আল-কুদস এর উত্তরাংশে অবস্থিত পিসগাট জিভ এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে। এসময় তিনি রাস্তার লাইট মেরামত করছিলেন।

বার্তা সংস্থা মা'আন এর বরাত দিয়ে প্রেস টিভি জানায়, বাকরির ওপর হামলাকারীরা সংখ্যায় ছিল ৬ জন। তারা স্টিলের পাইপ দিয়ে বেদম মারধর করে বাকরিকেএমনকি তার একটি হাতও ভেঙ্গে দেয় হামলাকারীরাপরে গুরুতর আহতাবস্থায় ইস্ট আল-কুদসে অবিস্থিত একটি হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।

আঠারো মাসের ফিলিস্তিনি শিশু আলি সা'দ দাওয়াবশেহ ও তার বাবাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার দগদগে ক্ষত শুকিয়ে যেত না যেতেই ফের এই নির্মম নির্যাতন চালালো ইসরায়েলিরা। গত ৩১ জুলাই ফিলিস্তিনের পশ্চিম তীরে দুমা শহরের দুটি বাড়িতে ককটেল হামলা এবং আগুন দিয়ে এই বর্বরতা চালায় ইসরায়েলি সন্ত্রাসীরা।

এআর