১৯ বছর বয়সের আগেই ভারতের ৪২ শতাংশ বালিকা যৌন নির্যাতনের শিকার হয়। ১ থেকে ১৯ বছর বয়স পর্যন্ত মেয়েদের ওপর ৮ বছরের এক গবেষণার পর এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফ।

২০০৫ সাল থেকে ২০১৩ সাল এই আট বছর জরিপ পরিচালনার মাধ্যমে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রতি ৫০ জন মেয়ের মধ্যে ১ জন মেয়ে ১০ বছর বয়সে পৌছার আগেই যৌন মিলনে বাধ্য হয়।

ইউনিসেফের জরিপে অংশ নেওয়া মেয়েদের ১০ ভাগই ১৪ বছরের আগেই যৌন নির্যাতিত হয়েছে বলে জানা গেছে। ৩০ শতাংশ যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৫-১৯ বছরের মধ্যে। 

সার্বিকভাবে, কৈশর পার করার আগেই ৪২ শতাংশ বালিকা যৌন নির্যাতনের শিকার হয়।

প্রতিবেদনে বলা হচ্ছে, অপরিচিতের কাছে যৌন নির্যাতনের শিকার হয়েছে মাত্র ৩ ভাগ বালিকা। আর ০.৪ শতাংশ বালিকা বলেছে, বাবা কিংবা সৎ বাবার কাছে যৌন হয়রানির শিকার হয়েছে। 

১৫-১৯ বছর বয়সী বালিকাদের ৭৭ শতাংশ বলেছে, তাদের বর্তমান স্বামী কিংবা প্রেমিকের কাছেই যৌন হয়রানির শিকার হয়েছে তারা। এই বয়সের বালিকাদের ৬ শতাংশ বলেছে, আত্মীয়স্বজনের কাছেই তাদের হয়রানির শিকার হতে হয়েছে। ৪ শতাংশ বলেছে, বন্ধু কিংবা সহকর্মী তাদের যৌন হয়রানি করেছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই