উরিতে জঙ্গি হানার বিষয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন৷ এমনই জানিয়ে দিল পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়৷ পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র নাফিজ জাকারিয়া জানিয়েছেন, ভারতে যে কোনও নাশকতা হলেই তাতে পাকিস্তানের মদত দেওয়ার অভিযোগ করা হয়৷

উরিতে ভয়াবহ জঙ্গি হানার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অভিযোগ করেছেন, পাকিস্তান একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র৷ তার পরিপ্রেক্ষিতে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, কাশ্মীরের আন্দোলন থেকে আন্তর্জাতিক মহলের চোখ সরিয়ে দিতে চেষ্টা করছে ভারত৷

জম্মু-কাশ্মীরের উরিতে জঙ্গি হানার পিছনে রয়েছে জৈশ ই মহম্মদ৷ এমনই জানাচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা৷ সেনা বাহিনীর তরফেও একই কথা বলা হয়েছে৷ অধিকৃত কাশ্মীরে সক্রিয় এই জঙ্গি সংগঠনটির নেতা মাসুদ আজাহার৷ ১৯৯৪ সালে সীমান্ত পেরিয়ে কাশ্মীরের মাটিতে ঢুকে বিচ্ছিন্নতাবাদীদের মদত দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল৷

১৯৯৯ সালে তারা কাঠমান্ডু থেকে Indian Airlines Flight 814-কে অপহরণ করে ৷ পরে সেটি অমৃতসর, লাহোর, দুবাইতে নিয়ে যায় জঙ্গিরা৷ শেষপর্যন্ত হয়ে আফগানিস্তানের কান্দাহারে জৈশ ই মহম্মদ নেতা মাসুদ আজাহারের মুক্তির বিনিময়ে যাত্রীদের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছিল৷

মুক্তির পর এই জঙ্গি নেতা ভারতে প্রচণ্ড নাশকতার হুমকি দেয়৷ পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলার পিছনে রয়েছে এই মাসুদ আজাহারের পরিকল্পনা৷ গুরদাসপুরের দীনানগর থানায় হামলার পিছনেও জৈশ জড়িত বলে অনুমান গোয়েন্দাদের৷ আর সীমান্ত পেরিয়ে উরিতে যে হামলা হয়েয়ে তাতে জৈশ ই মহম্মদের যোগ স্পষ্ট বলেই জানাচ্ছে গোয়েন্দা বিভাগ৷

জেড