আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন,পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বানরের চেয়েও খারাপ ভূমিকা পালন করে চলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন তিনি। মার্কিন টিভি চ্যানেল ‘ফক্স নিউজ’-কে দেয়া সাক্ষাতকারে রামসফেল্ড এসব কথা বলেছেন।
আফগানিস্তান এবং দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই ইস্যুতে ওবামার পররাষ্ট্রনীতির সমালোচনা করে বলেন, একটি বানরকেও যদি প্রশিক্ষণ দিয়ে এ কাজে নামানো হতো তাহলে সে ওবামার চেয়ে ভালো করত। তিনি বলেন, আমেরিকার সঙ্গে আফগান প্রেসিডেন্টের যে দূরত্ব সৃষ্টি হয়েছে,তা একদিনে হয়নি। গত কয়েক বছরের নীতি এ জন্য দায়ি বলে তিনি মনে করেন।
রামসফেল্ডের মতে, মার্কিন সরকার বহু বার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে প্রকাশ্যে অপমান-অপদস্থ করেছেন। কারজাইকে অপমান-অপদস্থ করার জন্য আফগানিস্তান বিষয়ক আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্রুক, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ও প্রেসিডেন্ট ওবামা দায়ি বলে তিনি জানিয়েছেন।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
বানরকে প্রশিক্ষণ দিলেও ওবামার চেয়ে ভালো করত: রামসফেল্ড
আমেরিকার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন,পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বানরের চেয়েও খারাপ ভূমিকা পালন করে চলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটির বর্তমান সরকারের





