প্রায় ৩০০ ইরানি হাজিদের একটি দল নিয়ম লঙ্ঘন করে উল্টো পথে হাঁটা শুরু করায় মিনায় পদদলনের ঘটনা ঘটেছে বলে ইরানি এক কর্মকর্তার বরাতে দাবি করেছে সৌদি আরবের একটি পত্রিকা।
আরবনিউজের অঙ্গ প্রতিষ্ঠান আশার্ক আল-আওসাত পত্রিকার দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি হজ সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘৩০০ ইরানির একটি দল নিয়ম লঙ্ঘন করে মুজদালিফা থেকে জামারাতের দিকে হাঁটা শুরু করলে দুর্ঘটনার সূত্রপাত হয়। তারা নিয়মানুযায়ী নিজেদের ক্যাম্পে ফিরে যাওয়ার পরিবর্তে ২০৩ নং স্ট্রিটে উল্টো দিকে হাঁটতে থাকে।’
হজের আনুষ্ঠানিকতা চলাকালে মিনায় অন্তত ৭৬৯ জনের মৃত্যুর ঘটনার তদন্ত চলার মধ্যেই সৌদি পত্রিকা এ খবর দিল।
এসএইচ





