নরওয়ের পশ্চিম উপকূল বারগেনের কাছে ২ বিদেশিসহ ১৩ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার হলেও দু'জন এখনও নিখোঁজ রয়েছেন।

হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় এতে ১৪ আরোহী ছিলেন দাবি করছে নরওয়ের পুলিশ। তবে দেশটির সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ১৩ আরোহীর কথা বলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ১৩ আরোহীর মধ্যে ১১ জনই ছিলেন নরওয়েজিয়ান, এক ব্রিটিশ ও একজন ইতালিয়ান। তবে বিদেশি দুই নাগরিকই মারা গেছে কিনা তা জানা যায়নি।

এদিকে, প্রাথমিক হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানাতে পারেননি দক্ষিণ নরওয়ের উদ্ধার সমন্বয় সেন্টারের এক মুখপাত্র।

সূত্র: বিবিসি
এসএম