ভারতের কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার চেহারা রোববার লজ্জায় হয়তো কিছুটা রক্তিম হয়ে গিয়েছিল। ক্যামেরা আর শত শত লোকের সামনে এক নারী হঠাৎ করে এসে তাকে চুমু দিয়ে সরে পড়লেন। রোববার রাজ্যের চিকমাগালুর জেলায় এ ঘটনা ঘটেছে।

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বেঙ্গালুরুতে কুরুবা সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। চিকমাগালুর জেলার পঞ্চায়েতের সদস্য গিরিজা শ্রীনিবাস নামের ওই নারীও সেখানে হাজির হয়েছিলেন। মুখ্যমন্ত্রী তখন মঞ্চে। হঠাৎ ওই নারী সবার সামনে মুখ্যমন্ত্রীর গালে চুম্বন করেন এবং মঞ্চ থেকে দ্রুত নেমে যান।

এ ঘটনায় উপস্থিত সবাই হতবাক। কে এই নারী? এই নিয়ে অনুষ্ঠানে হাজির লোকজনদের মধ্যে গুঞ্জন চলছে। তখন ওই নারী সাংবাদিকদের বলেন, ‘মুখ্যমন্ত্রী আমার বাবার মতো। তাকে এই প্রথম সামনে থেকে দেখতে পেয়েছি। আমি আমার আবেগকে সংযত করতে পারিনি। তাই আমি তাকে চুমু দিয়েছি। এতে কোনো অন্যায় হয়নি।’

গিরিজা শ্রীনিবাস মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র মাইসুরু জেলার বরুণের বাসিন্দা। তার স্বামীর বাড়ি চিকমাগালুর জেলায়।

এফএফ