মধ্যপ্রদেশের পুলিশের আইজি পদমর্যাদার এক অফিসারের বিরুদ্ধের ধর্ষণের অভিযোগ৷ শনিবার এই এক মহিলার এই অভিযোগ দায়ের করেছেন৷

জয়পুরের এক মহিলা শনিবার মধ্যপ্রদেশের এক উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন৷ পাশাপাশি তাঁর মেয়ে এবং ভাইঝির আপত্তিকর ছবি তোলারও অভিযোগ দায়ের করেছেন৷তবে, এখনও পর্যন্ত রাজ্য পুলিশ কর্তারা এই অভিযোগ সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি৷

সুত্রের খবর, ওই মহিলার স্বামী একটি মামলার জেরে ভূপালের জেলে বন্দি৷ ওই মহিলা মধ্যপ্রদেশ রাজ্য পুলিশের অতিরিক্ত আইজি(সিআইডি) অনিল কুমার মিশ্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করছেন মহিলা থানাতে৷

মহিলার অভিযোগ, তাঁর স্বামীকে জেল থেকে ছাড়ানোর প্রতিশ্রুতি দেন ওই রাজ্য পুলিশ কর্তা৷ এই প্রলোভন দেখিয়ে ভূপাল-সহ রাজ্যের অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই পুলিশ অফিসার৷ তাঁকে ব্ল্যাকমেল করার জন্য মহিলারর মেয়ে এবং ভাইঝির অর্ধনগ্ন ছবিও তোলেন ওই পুলিশ অফিসার৷

স্থানীয় থানার পুলিশ জানিয়েছে, মহিলার বয়ান রেকর্ড করা হয়েছে৷ অভিযোগের স্বপক্ষে মহিলার কিছু প্রমাণও পুলিশের হাতে তুলে দিয়েছে৷

তবে, অভিযুক্ত আইপিএস অফিসার অনিল মিশ্র এই অভিযোগ অস্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে৷ তাঁর দাবি, মহিলার স্বামীল একটি প্রতারণা মামলায় অভিযুক্ত৷ সেই মামলার তদন্তকারী দলের তিনি একজন সদস্য৷ সেই জন্যই ওই মহিলার তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলেছেন৷

ঢাকা, ১৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস