যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেয়ার উপযুক্ত সময় এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র।

তিনি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক থাকতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ইরানের সরকার ও বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে বলে জানা গেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও প্রভাবশালী রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার মাসুদ জাজেইরি বলেন, ট্রাম্প প্রশাসন কেবল অঙ্গীকারসূচক শব্দ বুঝতে সক্ষম।

তাদেরকে ক্ষমতার নতুন অর্থও বোঝাতে হবে। এখনই সময় দেশটিকে নতুন শিক্ষা দেয়ার।

প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ইরানের ওপর কঠোর মনোভাব পোষণ করছেন তাতে ইরানে রাজনৈতিক বিভেদ দূর হচ্ছে।

কট্টরপন্থীরাও উদারপন্থী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় সহযোগিতার কথা জানিয়েছে। দেশটির রাজনীতিতে একটা ঐক্য তৈরি হচ্ছে।
সূএ:রয়টার্স।

এএস